বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৫ লাখ ৬৮ হাজার, আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ২৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯৬ জন।

বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ২ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৮ লাখ ৬৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৭২ হাজার ১০০ জন।

আক্রান্তের হিসেবে চতুর্থ রাশিয়ায়। দেশটিতে ৭ লাখ ২৬ হাজার জন করোনায় আক্রান্ত। রাশিয়াতেও মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১১ তম। সেখানে করোনায় মারা গেছে ১১ হাজার ৩১৮ জন মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com