বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

রোজায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলবে যেভাবে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
রোজায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলবে যেভাবে

রমজান মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের ক্লাস কীভাবে চলবে তা জানিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করা হলো।

এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা এবং দুই শিফটের প্রতিষ্ঠান প্রভাতি সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট ও দিবা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।

দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস ও এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে। নির্দেশনা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

এবার রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান এবং ৩০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com