বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর ২৫/বি ফিরোজা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই বাসায় অবস্থান করছিলেন। অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা-কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেলকে হত্যা করা হয়। আশীষ রায় চৌধুরী ও আজিজ মোহাম্মদ ভাইসহ নয় জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল কাশেম ব্যাপারী ১৯৯৯ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

গ্রেফতার আসামি আশীষ রায় চৌধুরী নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com