বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

দু’বছর পর মঙ্গল শোভাযাত্রা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
দু’বছর পর মঙ্গল শোভাযাত্রা

সময়ের আবর্তনে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বাংলা নববর্ষ উদযাপন। পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নেয় উৎসবপ্রিয় বাঙালি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সর্বস্তরের অংশগ্রহণ অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা।

এবার মেট্রোরেলের কারণে এবার চারুকলা অনুষদের পরিবর্তে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়। শোভাযাত্রার নির্ধারিত সময় ৯ টা বাজার আগেই সর্বস্তরের মানুষ অংশগ্রহণের জন্য টিএসসিতে জমায়েত হতে থাকে। বৈশাখের রঙ্গে রঙ্গিন মানুষের পদভারে ভরে ওঠে পুরো এলাকা। সবাই বৈশাখের বিচিত্র সাজে নিজেদেরকে রাঙিয়েছেন। মুখে রং তুলিতে লেখা ‘শুভ নববর্ষ ১৪২৯’, এসো হে বৈশাখ। ছেলেরা লাল-সাদা পাঞ্জাবি, মেয়েরা বৈশাখী শাড়ি পরিধান করেছেন। অনেকে মাথায় গামছা, আর লুঙ্গি পরে নিজেকে পুরো বাঙালিয়ানা সাজে সাজিয়েছেন। ছোট শিশুরাও অভিভাবকদের সাথে বৈশাখ উদযাপনে যোগ দিয়েছে। বাঁশি, একতারা, খেলনার ঢোল হাতে নিয়ে উল্লাস করেছেন। শোভাযাত্রায় চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি প্রতিকৃতিগুলো ঘোড়া, মাছ, পাখি, টেপা পুতুল ও বিভিন্ন ধরনের মুখোশ হাতে অংশ নেন অনেকে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ প্রক্টর অধ্যাপক ড. একেম গোলাম রব্বানী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের নেতৃতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।

শোভাযাত্রার নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে তৎপর  ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শোভাযাত্রার সম্মুখভাগে র‌্যাব, পুলিশ, সোয়াট, বিএনসিসির সদস্যরা নিয়োজিত ছিলেন। এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন চত্বর ঘুরে এসে টিএসসিতে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা নিয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, এবারের প্রতিপাদ্য একটি গুরুত্বপূর্ণ অনেকটা প্রার্থনা সঙ্গীতের একটি অংশ। সেটি হল- ‘নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে’। গানটির এই লাইন থেকে আমরা শুধু প্রথমের ‘তুমি’ শব্দটা বাদ দিয়েছি। ” আমাদের স্বাভাবিক জীবনের যে ছন্দপতন ঘটেছে, যত নেতিবাচক পরিস্থিতি এসেছে সেখান থেকে যেন আমাদের মুক্তি হয়। একইসঙ্গে আগামীর দিনগুলো যেন মঙ্গলময় হয়। সেরকমটা চাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com