বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

পুঁজিবাজার ছাড়া কোনও দেশের অর্থনীতি সফল হতে পারে না: অর্থমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ১৩৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুঁজিবাজার হচ্ছে সিংহ আর ছাগলের বাচ্চার খেলা। এখানে বিনিয়োগ করতে হবে ভেবে চিন্তে। স্বল্প সময়ে লাভ তোলার চিন্তা না নিয়ে দীর্ঘমেয়াদের চিন্তাও থাকতে হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মতবিনিময় এর উদ্দেশ্যে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যে দেশের পুঁজিবাজার যত বেশি শক্তিশালী সে দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী। এখানে যারা না বুঝে আসে তারাই ক্ষতিগ্রস্ত হয়। পুঁজিবাজারে পাঁচ হাজার কোটি টাকা দিলেও তা শেষ করে ফেলবে।

পুঁজিবাজার ও অর্থনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, পুঁজিবাজার ছাড়া কোনও দেশের অর্থনীতি সফল হতে পারে না। সফল অর্থনীতি পুঁজিবাজার থেকেই আসে।

তিনি আরও বলেন, প্রতিবার বাজেটের আগেই পুঁজিবাজারে পতন দেখা যায়। যা আমাদের বন্ধ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, বাজারে দুটি পক্ষ রয়েছে। এই দুটি পক্ষের মধ্যে এক পক্ষ সিংহ অপরটি ছাগলের বাচ্চা। এ দুটোকে এক করা সম্ভব নয়। পুঁজিবাজার নিজ থেকে ভালো না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া এ বাজার ভালো করা সম্ভব নয়।

তিনি বলেন, পুঁজিবাজার বুঝিয়ে ঠিক করা সম্ভব নয়। আমরা কতজনকে বুঝাব। দেশব্যাপী বিনিয়োগকারী রয়েছে। পুঁজিবাজারে শত শত কম্পোনেন্ট। এর একটি ঠিক করে ভালো করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে বোঝাতে হবে যেন পুঁজিবাজারে না বুঝে কেউ না আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com