বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা।

জানা গেছে, মিরপুর-১০, রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক ও আশুলিয়াতে অবরোধ রেখেছেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চোরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।

জানা যায়, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন।

এদিকে রাজধানীর বনানী এলাকায় আন্দোলন করছেন প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে। নতুনবাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে চট্টগ্রাম, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনাসহ সারাদেশে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক অবরোধ করতে াকে শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com