বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে
আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। আজ শনিবার (২ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

চলমান পরিস্থিতির মধ্যে আজ শনিবার বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে।

আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরআগে, চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ। এসময় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটাবিরোধী আন্দোলনের সাধারণ ছাত্রদের প্রতি যত্মবান ও সহনশীল থাকার নিদের্শনা দিয়েছেন। একই সঙ্গে কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যের টিম গঠন করে দেয়া হয়েছে। এই টিমে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন।

গণভবনে জরুরি বৈঠকে দলটির সভাপতি ছাড়াও এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,  শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে। এর সঠিক বিচারও হবে। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে গঠিত টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন। তাদের কথা শুনবেন। এ বিষয়ে দলীয় সভাপতি ও জোটনেত্রীকে রিপোর্ট করবেন।

নেতারা বলেছেন, বৈঠকে আলোচনা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের বা আমাদের আপত্তি নেই। তারা আন্দোলন করছে করুক। তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। শিক্ষার্থীদের ওপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে, সে নির্দেশনাও দিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের পড়ামহল্লায় সতর্ক থাকার জন্যও বলে দিয়েছেন।

গণভবন সূত্র নিশ্চিত করেছে, এই বৈঠকের বাইরেও গত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সূত্রের ধারণা, দেশের সামগ্রিক পরিস্থিতি অবগত করা ও নির্দেশনা নেয়ার জন্যই তিনি গণভবনে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com