বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: সেনাপ্রধান

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ আয়োজন হতে পারে। উপদেষ্টা পরিষদ ১৫ সদস্যের মতো হতে পারে।

বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন।

তিনি বলেন, গত কয়েক দিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

সেনাপ্রধান বলেন, কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে। উনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে তিনি এই কাজটা (উপদেষ্টা) করতে অত্যন্ত আগ্রহী। আমি নিশ্চিত তিনি আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন এবং এ কাজে আমরা উপকৃত হব।

তিনি বলেন, আমি দেখছি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালো কাজ করছে। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, রাস্তা পরিষ্কার করছেন, যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো পরিষ্কার করছেন। আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায়।

তিনি বলেন, অনেক ধরনের গুজব চলছে। জনগণকে বলবো এসবে কান না দিতে। আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব। দয়া করে কেউ এসব গুজব ছড়াবেন না। তিনি বলেন, পুলিশ সদস্যরা এখন কাজে নেই। এ কারণে শূন্যতা তৈরি হয়েছে। এটা তিন বাহিনী দিয়ে পুরোটা পূরণ করা সম্ভব না।

তিনি বলেন, পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে। তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা সুন্দর একটি ভবিষ্যতে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তা করতে পারবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।

সেনাপ্রধান বলেন, আমাদের অনেক কাজ করতে হবে। একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com