রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু নাঈম (২৪)।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। মাত্র ছয় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি বিয়ে করেছিলেন। আহত নাঈম সেকান্দর মিয়ার ছেলে এবং সম্পর্কে তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু বাড়ির পাশের একটি গর্তে সেচ দিয়ে মাছ ধরতে যান। গর্তের পাশে স্থাপন করা ছিল একটি বিদ্যুৎচালিত মটর পাম্প। পাম্পে পাইপ লাগিয়ে পানি সেচ দেওয়ার এক পর্যায়ে হঠাৎ পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে লিমন ও নাঈম দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com