রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স এর ড্রিল শেডে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, এদিন সকালে কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ।

এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com